পঞ্চগড়ে সিনিয়র সহকারী জজ লুৎফর রহমানের বাসা থেকে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত গৃহকর্মীর নাম আম্বিয়া (১২) বলে জানা যায়।
মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
বিচারক লুৎফর রহমান জানান, মেয়েটির বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলায়। সকালে জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় শিশুটির মৃতদেহ দেখতে পান তারা। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তবে কেন মেয়েটি আত্মহত্যা করেছে সে ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন তিনি।
এসএইচ





