মুন্সীগঞ্জে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা। রোববার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বড় পর্দায় প্রজেক্টরের মাধ্যমে বিক্রমপুরের ইতিহাস-ঐতিহ্যের সচিত্র চিত্র দেখে পুলকিত হয়ে পড়েন মজিনা। এছাড়া সদরের দরগা বাড়ি এলাকায় ৪শ’ বছরের পুরনো বাবা আদমের মসজিদের ইতিহাস শুনে বিস্মিত হন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ব্যারিষ্টার গোলাম সারওয়ার, সাগরিকা নাসরিনসহ অনেকে।
পরে বেলা সাড়ে ১২ টায় মার্কিন রাষ্ট্রদূত জেলার টঙ্গিবাড়ী উপজেলার আলু চাষের জমি পরিদর্শনে যান।
ঢাকা,২ মার্চ (টাইম নিউজবিডি.কম)// এএইচ
জাতীয়
প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ড্যান মজিনা
মুন্সীগঞ্জে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা। রোববার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বড় পর্দায় প্রজেক্টরের মাধ্যমে বিক্রমপুরের ইতিহাস-ঐতিহ্যের সচিত্র চিত্র দেখে পুলকিত হয়ে





