দিনাজপুরের নবাবগঞ্জে বাল্য-বিবাহ করতে গিয়ে বর আটক। আটক বর কামরুজ্জামান(২২) দিনাজপুর-নবাবগঞ্জ কাঁচদহ মধ্যপাড়া গ্রামের এমদাদুল হকের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৬শে ফেব্রুয়ারী(শুক্রবার) দিনাজপুর-নবাবগঞ্জ এর বিনোদনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে তার পিতা পার্শ্ববর্তী কাঁচদহ মধ্যপাড়া গ্রামের এমদাদুল হকের পুত্র কামরুজ্জামান(২২) এর সাথে বিবাহের দিন ধার্য্য করে।
সেই অনুযায়ী বরপক্ষ ওই ছাত্রীকে বিয়ে করার জন্য সেইদিন দুপুরে কণ্যার পিত্রালয়ে আসলে, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর-নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ বজলুর রশীদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মজলিস থেকে বরকে আটক করা হয়। পরে বরকে থানায় সোর্পদ করা হয় বলে জানা যায়।
এমএম





