দিনাজপুরে শীতকালীন আগাম সবজি চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক স্থানে গড়ে উঠেছে সবজি পল্লী। অনুকুল আবহাওয়া ও অধুনিক পদ্ধতিতে চাষাবাদ করায় এবার এ শীতকালীন আগাম সবজি বাম্পার ফলন হয়েছে। এ সবজি চাষ করে ভাগ্যের পরিবর্তন ঘটেছে অসংখ্য কৃষকের।
দিনাজপুরের বিস্তৃর্ণ এলাকা জুড়ে এখন সবুজ সবজির সমারোহ। শীতকালীন আগাম সবজির পরিচর্যায় নিয়েব্যস্ত কৃষক।
পালন শাক, মুলা, বেগুন, পটল, ফুলকপি, বাধাকপি, বরবটি, করলা, শশা, লাউ, চিচিংগা, মরিচ তিলাসহ বিভিন্ন প্রকারের সবজি আবাদ করেছেনতারা। সবজি চাষ করে তারা প্রতি বিঘা জমি থেকে লাভ করছেন ৮০ হাজার থেকে এক লাখ টাকা।
দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় এবার ১১ হাজার ৭’শ ৯০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে অনেক বেশী জমিতে।
তবে বিরামপুর,ঘোড়াঘাট,হাকিমপুর,বীরগঞ্জ,বিরল,সদর ও বোচাগঞ্জ উপজেলায় এবার শীতকালীন আগাম সবজির বাম্পার ফলন হয়েছে। দাম ভালো পাওয়ায় কৃষক ক্ষেতেই বিক্রি করছেন সবজি। বিভিন্ন স্থান থেকে পাইকারেরা এসে কিন নিয়ে যাচ্ছেন এসব সবজি।
লাভ জনক ফসল হওয়ায় শীতকালীন আগাম এ সবজি চাষে কৃষকদের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ বলে জানিয়েছেন,দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হান্নান।
অত্যাধুনিক পদ্ধতিতে আগাম শীতকালীন সবজি চাষাবাদের ধুম পড়েছে দিনাজপুরে। এই শীতকালীন সবজি চাষাবাদ করে ব্যাপক লাভবান হচ্ছেন কৃষক।
শীতকালীন সবজি চাষাবাদে কৃষকদের সহযোগিতা ও পরামর্শ কৃষি বিভাগ অব্যাহত রাখলে এবং এ ফসলের ন্যায্য মূল্য পেলে এ অঞ্চলে শীতকালীন সবজি চাষাবাদের পরিধি আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন কৃষকরা।
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





