মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশের পৃথক দু’টি অভিযানে ১৭ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ী আটক হয়েছেন।
বুধবার বেলা ১০টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর এলাকা থেকে ১৫ কেজি এবং মঙ্গলবার মহাসড়কের বাউশিয়া এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
পুলিশ সূত্র জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কামালপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে আলাউদ্দিনের (২৩) কাছ থেকে ১৫ কেজি ও বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কাজলাকাঠি গ্রামের নারায়ণ মিস্ত্রির ছেলে সুকুমার মিস্ত্রি (৩৫) কে দুই কেজি গাঁজাসহ আটক করা হয়। দুপুরে তাদের জেলা আদালতে প্রেরণ করা হয়।
গজারিয়া থানার ওসি (তদন্ত) আবু বক্কর সিদ্দিক জানান, আটককৃত দুই জনই গাঁজা নিয়ে ঢাকা যাচ্ছিল। এ ঘটনায় গজারিয়া থানায় পৃথক দুটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
কেএইচ





