চট্টগ্রামের মিরসরাই উপজেলায় প্রকাশ্যে গুলি করে বিপুল অংকের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কমপক্ষে দুইজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তবে ঠিক কত টাকা ছিনতাই হয়েছে তা পুলিশ নিশ্চিত করে বলতে পারেনি।

রোববার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘দুপুর ১২টার দিকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

ছিনতাইকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে। গুলিবিদ্ধ দুইজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।’

এমকে