যশোরের শার্শা সীমান্ত থেকে ৪০ কেজি ওজনের একটি রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
সোমবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে কাশিপুর গ্রাম থেকে এই মূর্তি উদ্ধার করা হয়।
বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের কাশিপুর-ছুটিপুর সড়কে অভিযান চালানো হয়। এসময় চোরাকারবারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভেতর থেকে ৪০ কেজি ওজনের রাধা-কৃষ্ণের একটি মূর্তি উদ্ধার করা হয়।
বিজিবি’র ২৬ ব্যাটালিয়নের কাশিপুর ক্যাম্পের সুবেদার শিশির কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





