নওগাঁর রাণীনগরে জাতীয় রিক্সা ও চার্জার ভ্যান শ্রমিকলীগ বাজার শাখার রেজিঃনং-বি ২০০২ এর উদ্যোগে ১৫০ জন শ্রমিকদের মাঝে সেমাই চিনি বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) বিকেলে জাতীয় রিক্সা ও চার্জার ভ্যান শ্রমিকলীগ রাণীনগর বাজার শাখার সভাপতি হামিদুল চৌধুরীর সভাপতিত্বে রিক্সা ও চার্জার ভ্যান শ্রমিকদের মাঝে সেমাই চিনি বিতরনে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহমান রাজু, সাধারন সম্পাদক রোস্তম আলী মন্ডল, রিক্সা ও চার্জার ভ্যান শ্রমিকলীগ বাজার শাখার সাধারন সম্পাদক আজিজার খন্দকার প্রমুখ।
রাব্বী/এমবি





