বরিশাল উজিরপুরে ৫০ মণ জাটকাভর্তি কাভার্ডভ্যান আটক করেছে পুলিশ। এসময় চালক মো. স্বপন মিয়াকে ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার টাকা জরিমানা করে।
বরিশাল-ঢাকা মহাসড়কের ইছলাদি চেক পোষ্ট থেকে শুক্রবার বিকেল ৩টার দিকে আটক করা হয়।উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুল ইসলাম জানান, বরিশাল পোর্টরোড থেকে কাভার্ডভ্যানে করে ঝাটকাগুলো পাবনায় নিয়ে যাচ্ছিল।
ওই এলাকায় দায়িত্বরত সার্জেন্ট শাহাদাতের সন্দেহ হলে তল্লাশি চালালে ৫০ মণ জাটকা পাওয়া যায়।
গাড়ি চালককে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. রফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে ৫ হাজার টাকা অর্থন্ডাদেশ দেন।
উদ্ধার করা মাছ মাদ্রাসা ,এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে বলে জানান ওসি।
এসএইচ





