কক্সবাজারের টেকনাফ উপজেলায় একই পরিবারের তিন মানবপাচারকারীকে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের লেদা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-ওই এলাকার কালামিয়া (৬০) তার দুই ছেলে শামসুল আলম (২৫) ও শাফি আলম (২০)।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
এমকে





