জেলার সদর উপজেলার মহারাজপুর চৌধুরীর মোড় এলাকা থেকে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ২৬টি ককটেল উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সদর উপজেলার মহারাজপুর চৌধুরীর মোড় এলাকায় বালির স্তুপের মধ্যে লুকিয়ে রাখা ২৬টি তাজা ককটেল উদ্ধার করে। ককটেলগুলো র্যাব ক্যাম্পে রাখা হয়েছে।
জেআই





