আগামীকাল খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি একটি কনভেনশন উদ্বোধনসহ বিভিন্ন ভিক্তিপ্রস্তর স্থাপন করবেন।

উদ্বোধনের মধ্যে খুলনার খালিশপুরে শনিবার বেলা ১১টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ৫৮তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শনিবার বিকেল ৩টায় খুলনা সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

এরই মধ্যে তিনি যেসব প্রকল্প উদ্বোধন করবেন:

গল্লামারী-বটিয়াঘাটা-দাকোপ-নলিয়ান ফরেষ্ট সড়ক, রূপসা-শ্রীফলতলা-তেরখাদা সড়ক, কেডিএ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক-কাম-প্রশাসনিক ভবন, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন, চালনা মোবারক মেমোরিয়াল কলেজের একাডেমিক ভবন, খুলনা আইডিয়াল কলেজের একাডেমিক ভবন, শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাডেমিক ভবন, খুলনা ইসলামিয়া ডিগ্রি কলেজের একাডেমিক ভবন, চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবনসহ আরও অন্যান্য প্রাতিষ্ঠানিক ভবন।

এছাড়া যেসব ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন :

খুলনা-চুকনগর-সাতক্ষীরা (খুলনা অংশ) সড়ক, পাইকগাছা কৃষি কলেজ, বটিয়াঘাটা ডিগ্রি কলেজের একাডেমিক ভবন, মেডিকেল কলেজ হাসপাতালের ইমেজিং ও ডায়াগনস্টিক সেন্টার, মেডিকেল কলেজ হাসপাতালের ‘এ’ ব্লকের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ। মেডিকেল কলেজ হাসপাতালের নার্সেস ডরমেটরি, মেডিকেল কলেজ হাসপাতালের ষ্টাফ ডরমেটরি। মেডিকেল কলেজ হাসপাতালের বাংকার, খুলনা সদর হাসপাতালকে ১৫০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ, সিভিল সার্জনের অফিস ভবন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের আবাসিক ভবন, দিঘলিয়া উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, পুলিশ সুপারের কার্যালয়, এএসপি ‘ক’ সার্কেল অফিস, দৌলতপুর থানা ভবন, আর্ম পুলিশ ব্যাটালিয়নের অস্ত্রাগার ভবন, পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের একাডেমিক ভবন ইত্যাদি।


জেড