রাজশাহীর কর্ণহার র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার রাতে সাড়ে ১১টার দিকে করমজা এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা মাদক ব্যবসায়ী বলে র‌্যাবের দাবি।

ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এ এম আশরাফুল ইসলাম। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

র‌্যাবের ওই কর্মকর্তা আরো জানান, করমজা এলাকা মাদক দ্রব্য বিক্রি হচ্ছে। রাতে এমন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযানে চালায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। র‌্যাবও পাল্টাগুলি চালায়। এতে ঘটনাস্থলে দুই মাদকব্যবসায়ী গুলিবিদ্ধ হয়।

পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিল্লাল উদ্দিন রাত ১২টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের মরদেহ দুটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জেড