হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুবিদপুর বাজার থেকে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত ৯টায় বানিয়াচং থানা পুলিশ তাদের আটক করে।

আটকরা হলেন-হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগর এলাকার কুতুব আলীর ছেলে আব্দুল হামিদ সাদ্দাম (২৫) এবং মশাজান এলাকার মৃত আব্দুল মুকিতের ছেলে গোলাম কিবরিয়া (২৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুবিদপুর বাজার সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় একটি ব্যাগে রাখা ১০০ পিস ইয়াবাসহ গোলাম কিবরিয়া ও আব্দুল হামিদ সাদ্দামকে আটক করা হয়।

বানিয়াচং থানার অফিসার ইন চার্জ (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএইচ