লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিরহাট বেড়িবাঁধে বজ্রপাতে মো. কামরুল (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত কামরুল উপজেলার উত্তর চর কালকিনি গ্রামের আজাদ উদ্দিনের ছেলে।
সে মতিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মেহেদি হাসান লিটন জানান, সকালে বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিল কামরুল। পথে বেড়িবাঁধে এলে বজ্রপাতে গরুসহ তার মৃত্যু হয়।
এমকে





