পিরোজপুরে অভিযান চালিয়ে ২শ’ ৫ পিস ইয়াবাসহ হারুন মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে আটকের বিষয়টি জানায় র‌্যাব।

আটক হারুন উত্তর শিকারপুর এলাকার মৃত হামিদ মিয়ার ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে উত্তর শিকারপুর এলাকার জাহানার বেগমের বসত বাড়িতে র‌্যাব অভিযান চালায়।

এ সময় র‌্যাববের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় হারুন মিয়াকে আটক করা হয়।

ওএফ