রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ সর্দারসহ অজ্ঞান পার্টির ১৯ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অজ্ঞান করার ঔষধ উদ্ধার হয়।

সোমবার রাতে এ অভিযান পরিচালিত হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ কমিশনার মুনতাসিরুল ইসলাম টাইমনিউজবিডি কে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে বেলা ১১ টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।ডিএমপি’র মিডিয়া সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এআই/এমকে