পুলিশের বিশেষ অভিযানে সাতকানিয়ায় নাশকতার ১০ মামলার আসামী জামায়াত নেতা’সহ ৪ জনকে গ্রেফতার করেছে।
আজ (মঙ্গলবার) ভোররাতে তাদের গ্রেফতার করে সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
সাতকানিয়া থানার ওসি মো. রফিকুল হোসেন জানান, অভিযানে গ্রেফতার সাতকানিয়ার ৭ নম্বর পৌর ওয়ার্ডের বোয়ালিয়া পাড়া রূপকানিয়ার (জাফর সাদেকের বাড়ি) সিরাজুল হকের ছেলে আবদুল্লাহ আল ফারুকের অগ্নিসংযোগ, বিস্ফোরক, অস্ত্র-আইন, নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে।
এ ছাড়া, গ্রেফতারি পরোয়ানামূলে জিআর-২৮/১৩ এর পলাতক আসামি উত্তর ঢেমশা মাইজপাড়ার মোহাম্মদ শফির ছেলে মো. শাহাদাত (২৩), জিআর-৬৯১/১৬ এর পলাতক আসামি মনেয়াবাদ পুরানগড়ের মৃত ছালেকের ছেলে মো. ফরহাদ (২৬), সাতকানিয়া থানার মামলা নম্বর-২৪(০৭)১৭ এর সন্দিগ্ধ আসামি পৌরসভার গোয়াজর পাড়ার মফিজুর রহমানের ছেলে মো. জাবেদকে (২০) গ্রেফতার করা হয়।
মাসুম/এমবি





