বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী ২৭-২৯ আগস্ট নড়াইলে সুলতান উৎসবের আয়োজন করা হয়েছে। এ ছাড়া ৩০ আগস্ট চিত্রা নদীতে অনুষ্ঠিত হবে নৌকাবাইচ প্রতিযোগিতা।

নড়াইল জেলা প্রশাসকের সভাকক্ষে বুধবার বিকালে সুলতান ফাউন্ডেশনের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক আব্দুল গাফফার খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপিস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস, সহকারী পুলিশ সুপার মাসুম আহমদ ভূঞা, সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ আব্দুল সাদী, প্রফেসর অশোক কুমার শীল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট এস এ মতিন, চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামান, অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা দিলারা বেগম, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফ প্রমুখ।

ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ