কক্সবাজারের টেকনাফ থেকে চার কোটি ২০ লাখ টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফের নতুন ট্রানজিটঘাট এলাকা থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মোহসিন রেজা জানান, ইয়াবাগুলো পরিত্যাক্ত অবস্থায় ওই এলাকা থেকে উদ্ধার করে সংশ্লিষ্ট ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

এআর