গ্রাম্য ধাত্রীর সহায়তায় সন্তান প্রসব করাতে গিয়ে নবজাতকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা গ্রামে শুক্রবার বিকেল সাড়ে ৩টায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় প্রসূতি মুক্তা বেগমকে (২৭) বিকেল সাড়ে ৫টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। মুক্তা বেগম বড়াকোঠা গ্রামের বাসিন্দা লন্ড্রী ব্যবসায়ী রফিক হাওলাদারের মেয়ে।
শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুমন সাংবাদিকদের জানান, মুক্তা বেগমের প্রসব বেদনা শুরু হলে তার শাশুড়ি গ্রামের দুজন ধাত্রীর সাহায্যে সন্তান প্রসবের চেষ্টা চালান। তাদের টানাহেচরায় নবজাতকের দেহ ও মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে রক্তক্ষরণ শুরু হলে স্বজনরা মুক্তাকে হাসপাতালে নিয়ে আসে। ডা. সুমন জানান, মুক্তা বেগমের অবস্থাও সংকটাপন্ন।
এসএ





