নীলফামারীর ডোমারে অটোরিকশার ধাক্কায় জান্নাতুল (৫) নামের শিশু শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত জান্নাতুল ৮ নং ওয়ার্ডের বাগডোকড়া গ্রামের মুন্সিপাড়ার জিয়ারুল ইসলামের ছেলে। সে পশ্চিম বোড়াগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র।
জানা গেছে, উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র জান্নাতুল মাঠে খেলতে খেলতে রাস্তায় গেলে ডোমার থেকে আসা একটি অটোরিকশার সাথে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদুল হাচান জানান, শিশুটির মাথায় বড় ধরনের ইঞ্জুরি ছিল। সে ভর্তির আগেই মারা গেছে।
৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রাশেদুল ইসলাম জানান, বাচ্চাটি রাস্তার দোকানে কিরণমালা দেখতে আসলে এ ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে এসআই আসাদ জানান, বাচ্চাটি স্কুলে আসছিলো। দোকানে গেলে এ ঘটনা ঘটে।
এআই





