নওগাঁর রাণীনগরে নিখোঁজ হওয়া সিনজেনটার কর্মী এমরান হোসেন (২৩) কে কক্সবাজার জেলার চকরিয়া রাস্তার পাশ থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৮ দিন পর সোমবার তাকে বাড়িতে নিয়ে আসা হয়। তবে সে কিভাবে কক্সবাজার পর্যন্ত গিয়েছে অথবা কে বা কারা তাকে নিয়ে গেছে এখনো এসব তথ্য পাওয়া যায়নি।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় উপজেলার কালিগ্রাম বড়িয়াপাড়ার মোকলেছুর রহমান এমরান রাণীনগর সদর ইউপি’র পূর্ব বালুভরা গ্রাম থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয় ।

অনেক খোঁজা-খুঁজির পর না পাওয়ায় এমরানের বাবা রাণীনগর থানায় একটি সাধারন ডায়েরি করেন। 

তার পরিবার সদস্যরা জানায়, গত ৪ মার্চ চকরিয়ায় ফজরের নামাজের পর মুসল্লীরা মসজিদের পার্শ্বে রাস্তার উপর অজ্ঞান অবস্থায় পড়ে অজ্ঞাত যুবককে পড়ে থাকতে দেখে তাকে হাসপাতালে ভর্তি করে দেয়।

রাত ৯টার দিকে তার জ্ঞান ফিরলে সে এক সাংবাদিককে জানায় তার নাম এমরান। এভাবে তার কাছ থেকে বিস্তারিত জেনে রাতেই সাংবাদিকরা তার বাবাকে ফোনে জানায়। পরদিন ৫ মার্চ বাবা মোকলেছুর রহমান লোকজন নিয়ে কক্সবাজার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং ৬ মার্চ এমরানকে নিয়ে নিজ বাড়িতে আসেন। এমরান বর্তমানে বাড়িতে চিকিতসাধীন রয়েছে। 

 

রহস্য জনক উদ্ধারের বিষয়টি জানতে চাইলে রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, এখনো কেউ আমাকে অবহিত করেনি। তবে, আমরা এমনিতেই বিষয়টি জেনেছি।

রাব্বী/জারিফ