নেত্রকোণার মোহনগঞ্জে বন্যার পানিতে রেলব্রিজ ভেঙে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

শুক্রবার (১৭ জুন) রাতে মোহনগঞ্জ উপজেলার মোহনগঞ্জ ও অতীতপুর রেলস্টেশনের মাঝামাঝি ২৩ নম্বর রেলব্রিজ ভেঙে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা রেলস্টেশনের মাস্টার গোলাম রাব্বানি।

তিনি বলেন, রেলব্রিজ ভেঙে নেত্রকোণার সঙ্গে ঢাকা ও ময়মনসিংহসহ সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে আন্তনগর ট্রেন হাওর এক্সপ্রেস মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারেনি। ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ২৬২ নম্বর লোকাল ট্রেন আটকা পড়েছে বারহাট্টা স্টেশনে।

রেলওয়ে জিআরপির তথ্যমতে, হাওর এক্সপ্রেস ট্রনটি মোহনগঞ্জ স্টেশনে আটকা পড়ে আছে। তবে মেরামত এখনো শুরু হয়নি বলেও জানা যায়।

এমআর