ঝিনাইদহের সদর উপজেলার কয়ারগাছী নামক স্থানে মটর সাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে পিয়াস (২২) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ সোমবার বিকাল পৌনে ৫ টার সময় কয়ারগাছী এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত পিয়াস ঝিনাইদহ সদর উপজেলার কয়ারগাছী গ্রামের জামাল ড্রাইভারের ছেলে।

ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এস আই) মিজানুর রহমান জানান, খুলনা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের  বাসটি কয়ারগাছী এলাকায় পৌছালে অপরদিক থেকে আসা মোটরসাইকেলের সংগে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিয়াস গুরুত্র আহত হন।

আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।

হাবিব/এমবি