বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকা থেকে আজ মঙ্গলবার দুপুরে ৪০ হাজার মার্কিন ডলার সহ এসকে জিশান (৩০) নামে ভারতীয় এক মুদ্রা পাচারকারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। আটক জিশান কোলকাতা শহরের ইকবালপুর এলাকার এস কে মোশাররফ হোসেনের ছেলে।

বেনাপোল শুল্ক গোয়েন্দা রানি দও জানান, ভারত থেকে এক পাসপোর্ট যাত্রী বিপুল পরিমান মার্কিন ডলার নিয়ে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা প্যাসেঞ্জার টার্মিনালে অভিযান চালিয়ে জিশানের ব্যাগ তল্লাশী করে ৪০ হাজার মার্কিন ডলারসহ মানি লন্ডারিং আইনে তাকে আটক করা হয।

আটক মার্কিন ডলার বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা হযেছে বেনাপোল পোর্ট থানায়।

শেখ নাছির উদ্দিন/এসএম