আগামী ৬ মার্চ অনুষ্ঠিতব্য খাগড়াছড়ি জেলার নব-সৃষ্ট গুইমারা উপজেলার প্রথম নির্বাচন উপলক্ষ্যে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং এজেন্টের নিয়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। শুক্রবার গুইমারা উচ্চবিদ্যালয়ের হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় খাগড়াছড়ি জেলা প্রশাসক রাশেদুল ইসলাম বলেন, শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তা এবং শুধুমাত্র প্রিজাইডিং অফিসাররা ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহার করতে পারবেন। এর বাহিরে বিভ্রান্তিকর কোন তথ্য যেনো প্রচার না হয় সে লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত অন্যরা মোবাইল ব্যবহার করতে পারবেননা।

প্রশিক্ষণ কর্মশালায় সুপারভাইজিং প্রশিক্ষক ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার মজিদ আলী, এসময় তিনি বলেন, ভোট কেন্দ্রে গোলযোগ সৃষ্টিকারী কাউকেই ছাড় দেয়া হবেনা। নির্বাচনে স্টাইকিং ফোর্স হিসেবে তিন প্লাটুন বিজিবি, অতিরিক্ত পুলিশ, ভ্রাম্যমান আদালত, ব্যাটালিয়ন আনসার ভিডিবি দায়িত্ব পালন করবে।

প্রশিক্ষণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রিটার্নিং অফিসার এটিএম কাউসার হোসেন,সহকারী রিটার্নিং অফিসার গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম মশিউর রহমান, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মো: ফরহাদ হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো: কামরুল হাসান, গুইমারা উপজেলা নির্বাচন অফিসার মো: রিপন হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার নির্বাচনি অফিসারগণ নির্বাচনি প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলায় মোট ১৪টি ভোট কেন্দ্রের ৯৮টি বুতে ২৭ হাজার ৯৯২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এর মধ্যে পুরুষ ভোটার ১৪, ৩৬৭ জন, ও মহিলা ভোটার ১৩,৬২৫ জন।

আবু বকর ছিদ্দিক/ জেড