হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গ উপজেলার গুনই গ্রামে টাকার লেনদেনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় এ সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।

বানয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী এই সংঘর্ষের খবর নিশ্চিত করেছেন।

স্থানীয়রা বলেছেন, গুনই গ্রামের মাহমুদ মিয়ার কাছ থেকে প্রতিবেশী নুনু মিয়া বিদেশ পাঠানোর নামে ৪ লাখ টাকা নেন। কিন্তু তিনি কাজ করতে পারেননি।

মাহমুদ মিয়া সোমবার নুনু মিয়ার কাছে টাকা ফেরত চাইলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি নির্মলেন্দু চক্রবর্তী বলেছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন তিনি।

এএইচ