বুধবার সকাল থেকেই রাজধানী জুড়ে শুরু হয়েছে ব্যাপক যানজট। প্রতিটি সড়কে সারি সারি যানবাহন ঠাঁয় দাঁড়িয়ে রয়েছে। যানজটের কবলে পড়ে কর্মস্থলমুখী যাত্রীরা নাজেহাল হয়ে পড়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, মতিঝিল থেকে শুরু করে গুলিস্থান, পল্টন হয়ে বাড্ডা রামপুরা সড়ক, মহাখালি, উত্তরা সড়ক, শাহবাগ হয়ে ফার্মগেট, শাহবাগ হয়ে আজিমপুর, কমলাপুর হয়ে খিলগাঁও সড়ক, শ্যামলী-কল্যাণপুর সড়ক ছাড়াও যাত্রাবাড়ী-সায়েদাবাদ এলাকার রাস্তাগুলোতে সকাল থেকে তীব্র যানজট লক্ষ্য করা যাচ্ছে।
এছাড়াও মূল সড়কের বাইরে হাতিরঝিলেও প্রাইভেট কার, সিএনজির দীর্ঘ সারি দেখা যায়। মূল সড়কে যানজট থাকায় অনেকে অলিগলির রাস্তায় প্রাইভেট কার ও সিএনজি নিয়ে ঢুকে পড়েছেন সেখানেও সৃষ্টি হয়েছে যানজট।
গুলশান থেকে ধানমিন্ডগামী বেসরকারি ব্যাংকের এক কর্মকর্তা জানান, সকালে তিনি নতুন বাজার থেকে ধানমন্ডি যাওয়ার জন্য উইনার গাড়িতে উঠেছেন। কিন্তু রাস্তায় প্রচণ্ড যানজটের কারণে যেখানে একঘণ্টা বা তার কিছু কম সময়ে সাধারণত ধানমন্ডি পৌঁছান, সেখানে আজ প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে।
তিনি বলেন, মহাখালী হয়ে বাসটি এফডিসি গেট হয়ে পান্থপথ হয়ে চলাচল করে। প্রচণ্ড যানজটের কারণে প্রতিটি সিগন্যালে আগের চেয়ে অধিক সময় ব্যয় হচ্ছে।
ডিএমপি ট্রাফিক দক্ষিণের সহকারী কমিশনার সাহেব আলী জানান, সকাল থেকে রাস্তায় অন্যান্য দিনের তুলনায় গাড়ির চাপ রয়েছে। যেহেতু কর্মদিবস এ কারণে সকাল থেকেই মানুষ কর্মস্থলের উদ্দেশে বের হয়েছেন। এ জন্য রাস্তায় চাপ বেড়েছে। দুপুর ২/৩ টার মধ্যে রাস্তায় যানজট কিছুটা কমতে পারে।
[b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
জাতীয়
অসহনীয় যানজটের কবলে ঢাকা
বুধবার সকাল থেকেই রাজধানী জুড়ে শুরু হয়েছে ব্যাপক যানজট। প্রতিটি সড়কে সারি সারি যানবাহন ঠাঁয় দাঁড়িয়ে রয়েছে। যানজটের কবলে পড়ে কর্মস্থলমুখী যাত্রীরা নাজেহাল হয়ে পড়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, মতিঝিল থেকে শুরু





