রজনীগন্ধা ফেরিতে চড়িয়ে পদ্মা নদী পার করা হলো আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মরদেহ। শনিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসি কার্যকরের পর রাত ২টা ৫০ মিনিটে ফরিদপুরে নিজ গ্রামের উদ্দেশে মুজাহিদের লাশবাহী গাড়ি রওনা দেয়।
একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মরদেহবাহী গাড়ি রাত সোয়া ৫টার দিকে পাটুরিয়া ফেরিঘাটে পৌঁছায়। পদ্মা নদী পার করানোর জন্য তার লাশবাহী অ্যাম্বুলেন্স তোলা হয় রজনীগন্ধা ফেরিতে।
রোববার ভোর সোয়া ৫টার পরে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যায় রজনীগন্ধা। এ তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম।
এর আগে ৪টা ৪৫ মিনিটে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স পুলিশি পাহারায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড অতিক্রম করে যায়।
আমাদের ফরিদপুর প্রতিনিধি জানিয়েছেন, রোববার সকাল সাড়ে ৬টায় মুজাহিদের লাশবাহী অ্যাম্বুলেন্স পৌঁছায় ফরিদপুরে তার নিজ বাড়িতে।
এমআর





