মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৌলভীবাজার জেলার বড়লেখায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই যুদ্ধাপরাধীকে উপজেলার পাখিয়ালা ও শাহবাজপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গেফতারকৃতরা হলো- উপজেলার শাহবাজপুর গ্রামের আবদুল মান্নান (৬৫) ও পাখিয়ালা গ্রামের আবদুল আজিজ (৫৫)।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা রয়েছে।
উপর থেকে নির্দেশ আসার পরে বোঝা যাবে তাদেরকে কোথায় পাঠাতে হবে। হয়তো মৌলভীবাজার জেলা কারাগারে অথবা ঢাকার ট্রাইবুনালে প্রেরণ করা হতে পারে।
এমবি





