সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও সচল রয়েছে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম।
শুক্রবার সকালে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে দু-দেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক গতিতে শুরু হয়। বন্দরের ভেতরে ভারতীয় ট্রাক হতে পণ্য খালাস এবং বাংলা ট্রাকে পণ্যভর্তি এবং বন্দর থেকে পণ্য ডেলিভারী নেওয়া হয়েছে এদিন।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহীন জানান, সরকারি রাজস্ব আহরণের স্বার্থে ও দেশের বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও বন্দরের কার্যক্রম খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন কাস্টমস ও সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশন। সে মোতাবেক শুক্রবার ছুটির দিন বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
জেআই





