রাজধানীতে মুকুল (৪২) নামে এক সিএনজি চালককে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছে। পরে তাকে অজ্ঞান করে সিএনজি ছিনতাই করে ।

শনিবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তার ভাই মুসা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। অজ্ঞান চালক শনির আখড়া এলাকায় থাকেন।

মুসা জানান, খবর পেয়ে তেজগাঁও থানাধীন সাতরাস্তার মোড় এলাকা থেকে অচেতন অবস্থায় মুকুলকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। তবে অজ্ঞান পার্টির সদস্যরা কোথা থেকে সিএনজিটি নিয়ে গেছে তা তিনি জানাতে পারেননি।

এ ব্যাপারে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় যোগাযোগ করা হলে এসআই প্রবীর জানান, এ ধরনের অভিযোগ এখনো আমাদের কাছে আসেনি। আমরা খোঁজ নিয়ে দেখছি।

ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ