রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর এলাকা থেকে ২৬ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।
আটককৃত যুবকের নাম পান্নু মিয়া (২৮)। তিনি রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বড় ভবানিপুর গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে।
রাজবাড়ী সদর থানার এএসআই হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে ডিবির এসআই নিজামউদ্দিনের নেতৃত্বে পান্নু মিয়াকে তার বসন্তপুর বাজারস্থ মুদির দোকান থেকে আটক করা হয়।
এমকে





