সাতক্ষীরার আশাশুনিতে ৩ পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন: উপজেলার শ্রীকলস গ্রামের আ. হান্নান সরদারের ছেলে হাবিবুর রহমান (২৭), শ্রীধরপুর গ্রামের ওসমান সদরারের ছেলে রাজু ও খাসবাগান গ্রামের তফর গাজীর ছেলে আব্দুল আলিম।
থানার এসআই হেদায়েত হোসেন জানান, আজ শনিবার ভোররাতে অভিযান চালিয়ে পলাতক আসামি শ্রীকলস গ্রামের আ. হান্নান সরদারের ছেলে হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। একই সময় শ্রীধরপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের ওসমান সদরারের ছেলে রাজু ও খাসবাগান গ্রামের তফর গাজীর ছেলে আব্দুল আলিমকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা সবাই পলাতক আসামি।
ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





