সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) বাসুদেব সিনহা জানান, গ্রেফতারকৃতরা ২০১৩ সালে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা প্রদানসহ বিভিন্ন নাশকতার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
কেএইচ





