ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন, জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের মাঝেও নিরাপত্তা বোধ সৃষ্টি করতে হবে। দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়।
বৃহস্পতিবার ডিএমপির সদর দপ্তাতরে ইস্টার্ন হাউজিং লিমিটেডের পক্ষ থেকে বাড্ডা থানার জন্য একটি টহল গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রমজানে ও ঈদে মানুষ যাতে নির্বিগ্নে চলাচল, জান-মালের নিরাপত্তা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে সব ধরণের ব্যবস্থাই গ্রহণ করেছে পুলিশ।
ভিশন ২০২১ সম্পর্ক কমিশনার বলেন, ২০২১ সালের ভিতরে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তা না হলে বিদেশী বিনিয়োগ বাড়বে না। বিদেশী বিনিয়োগ না বাড়াতে পাড়লে দেশকে মধ্যমায়ের দেশে পরিণত করা যাবে না।
অনুষ্ঠানে ইষ্টার্ন হাউজিং লি: এর সিনিয়র নির্বাহী পরিচালক নাজেম নিয়াজ কমিশনারের হাতে টহল গাড়ির চাবি তুলে দেন।
এ সময় ডিএমপি’র ও ইষ্টার্ন হাউজিং এর উর্ধতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এমআর/এমকে





