ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার সুপার মার্কেট চত্বর থেকে এসএম আহাদ মানিক নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩ জুলাই) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, ২৫ মে উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন চেয়ারম্যান প্রার্থী এস এম মান্নান জাহাঙ্গীরের গাড়িবহরে বোমা হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আহাদ মানিকের বিরুদ্ধে মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দেশ বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকারও তথ্য রয়েছে পুলিশের কাছে। এরই ভিত্তিতে দুপুরে পৌর সুপার মার্কেট চত্বরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মানিককে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

ওএফ