৪৫০০ পিস যৌন উত্তেজক বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) খুলনা ২৩ ব্যাটালিয়ন সদস্যরা। বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে শনিবার সকালে এসব বড়ি উদ্ধার করা হয়।

খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্নেল আব্দুর রহিম জানান, ভারত থেকে চোরাই পথে বিপুল পরিমাণ বড়ি বাংলাদেশে প্রবেশ করেছে জানতে পেরে দৌলতপুর সীমান্তে অভিযান চালায় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীররা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ৪৫০০পিস যৌন উত্তেজক বড়ি উদ্ধার করা হয়।

জেএ