মায়ের উপর রাগ করে কীটনাশক পান করে মিলন হোসেন (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যুহয়েছে।

শনিবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জে এ ঘটনা ঘটে। নিহত ছাত্র উপজেলার বহিরগাছি গ্রামের বাবুল মিয়ার ছেলে।বহিরগাছি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র।

জানা গেছে,সকালে মিলনকে তার মা স্কুলে যেতে বলেন। কিন্তু সে স্কুলে না যাওয়ায় তার মা তাকে বকাবকি করে।

পরে বাবার জন্য ভাত নিয়ে মাঠে পাঠায়। এই সুযোগে মিলন বাড়িতে থাকা কীটনাশক পান করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক উজ্জল কুমার তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হবে।

হাবিব/মাহমুদ.