২০ দলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর মুগদা পেট্রলপাম্প সংলগ্ন রাস্তায় তুরাগ পরিবহনের পার্কিং করা একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং কাউকে আটক করা যায়নি বলে জানান মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল হোসেন।
এআর





