সিরাজগঞ্জের সলঙ্গায় জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জেলা আমির জয়নাল আবেদীনসহ ৪জনকে আটকের দাবি করেছেন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।

আজ মঙ্গলবার ভোররাতে ওই চারজনকে আটক করা হয়।

আটক হওয়া দুজনের নাম-পরিচয় জানিয়েছে পুলিশ। তাঁরা হলেন সিরাজগঞ্জ জেলা জেএমবির আমির জয়নাল আবেদীন ও কোষাধ্যক্ষ আবু বকর সিদ্দিকী। অন্য দুজনের নাম জানা যায়নি।

ডিবির ভাষ্য, আজ ভোররাতে সলঙ্গা থেকে ৪ ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁরা জেএমবির সদস্য। তাঁদের কাছ থেকে কিছু জিহাদি বই, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এমবি