রাজধানীতে নির্মাণাধীন একটি বহুতল ভবনে মোটর দিয়ে পানি দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কালাম (২২) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৮টায় মিরপুর শেওড়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কালামের বাড়ি ভোলা জেলায় বলে জানা গেছে।

এ বিষয়ে তার সহকর্মী রুবেল জানান, মিরপুরের শেওড়াপাড়া বউবাজার সংলগ্ন নির্মাণাধীন নয়তলা ভবনে তারা রাজমিস্ত্রি হিসেবে কাজ করেন। অনেকদিন ধরেই তারা এখানেই থাকেন এবং এই ভবন নির্মাণের কাজ করেন।

বুধবার সকাল ৮টায় আবুল কালাম ভবনটির অষ্টমতলায় মোটর দিয়ে পানি ছিটানোর সময় ওই মোটরের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন।

এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আবুল কালামকে মৃত বলে ঘোষণা করেন।

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর