চট্টগ্রামের সাতকানিয়া থানার বড়দুয়ারা হাট থেকে নাজিম উদ্দিন (৩০) নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ রোববার সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় তার কাছ থেকে একটি এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

থানার অফিসার ইন চার্জ (ওসি) খালেদ হোসেন জানান, সাতকানিয়া যুবলীগ নেতা আব্দুল জব্বার হত্যাসহ ১১টি মামলার আসামি নাজিম উদ্দিন। গ্রেফতারের সময় তিনি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার চেষ্টা করেন। এর আগে গত ১২ ফেব্রুয়ারি নাজিম উদ্দিন পুলিশের বিরুদ্ধে বন্দুকযুদ্ধে অংশ নেন বলে জানান তিনি।

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ