রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৯০ কেজি গাঁজাসহ দু'জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক দু'ব্যক্তি হলেন রিপন মিয়া ও মো. শাহ পরান।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার তৌহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল দুপুর ২টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ীর ১৫৬ খানকাহ শরিফ, মসজিদ রোড এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। এখানে তল্লাশি চালিয়ে ৭টি প্লাস্টিকের বস্তার ভেতরে থাকা এ গাঁজা উদ্ধার করে।
এছাড়া বেশ কিছু এয়ার ফ্রেশনার, বডি স্প্রে পাওয়া যায়।
উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ৯০ কেজির বেশি বলে ডিবি জানিয়েছে। তাঁদের দাবি, এগুলোর দাম ৭ লাখ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম জানান, এ গাঁজা ব্যবসার মূল হোতা মনির হোসেন। তবে তাঁকে আটক করা যায়নি। ভৈরব থেকে গাঁজা এখানে এনে বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। গাঁজা বিক্রির টাকা সংগ্রহের কাজটিও মনির করতেন। গাঁজার গন্ধ না ছড়ানোর জন্য তাঁরা বডি স্প্রে ও এয়ার ফ্রেশনার ব্যবহার করতেন।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।
[b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
জাতীয়
রাজধানীতে ৯০ কেজি গাঁজাসহ আটক ২
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৯০ কেজি গাঁজাসহ দু'জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক দু'ব্যক্তি হলেন রিপন মিয়া ও মো. শাহ পরান। ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের জ্যেষ্ঠ





