গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রায় ঘোষণা না হওয়াকে ষড়যন্ত্র ও অপকৌশল।
জামায়াতের এই নেতার বিচারের রায় মঙ্গলবার ঘোষণার জন্য রেখেছিলেন বিচারপতি এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তবে অসুস্থতার কারণ দেখিয়ে তাকে আদালতে নেয়া হয়নি।
রায় স্থগিত করার পরপরই ইমরান সাংবাদিকদের বলেন, এটা ষড়যন্ত্র ও অপকৌশল। আমাদের এ অপকৌশলকে নস্যাৎ করতে হবে। দীর্ঘ ছয় মাসে আমরা কোন রায় পাচ্ছিলাম না। বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতা ও অনিশ্চয়তার মধ্যে পড়েছিলো। গতকাল যখন রায়ের তারিখ ঘোষণা হলো আমাদের মধ্যে পুনরায় আশার সঞ্চার হয়েছিল। শাহবাগ আবার মিলন মেলায় পরিণত হয়েছে।
ইমরান বলেন, আমরা দেখে এসেছি যে, রায়ের আগে জামায়াত প্রতিক্রিয়া দেখায় কিন্তু নিজামী আমির হওয়া সত্ত্বেও কোন প্রতিক্রিয়া না দেখিয়ে নীরব থেকেছে। এজন্য তখনই আমাদের মধ্যে সন্দেহ জন্ম নিয়েছিল, এখন তা প্রমাণিত হয়েছে।
ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি,কম)//এসএইচ





