চাঁদপুরের মেঘনা নদীতে কার্গোজাহাজের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৫ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মেঘনার হাইমচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ৪০ থেকে ৫০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলার হাইমচরের ঈশানবালা চর থেকে তেলির মোড়ে যাচ্ছিল। পথে কার্গোর ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।

ঘন কুয়াশার কারণে সামনে কিছু দেখা যাচ্ছিল না। বেশ কয়েকজন সাঁতরে তীরে এলেও অন্তত ২০-২৫ জন নিখোঁজ রয়েছে বলে তাঁরা দাবি করেন। ৫ জনকে হাইমচর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুসহ ৫ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাইমচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালিউল্লাহ অলি।

এআই