ঝিনাইদহ কালীগঞ্জে দাঁদপুর গ্রামে পল্লী বিদ্যুতায়ন অনুষ্ঠানে ৪১২ টি পরিবারে সুইচ টিপে শুভ বিদ্যুৎ উদ্বোধন করলেন, ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

বুধবার সকাল ১১ টার সময় কালীগঞ্জ ৬ নং ত্রিলোচনপুর ইউনিয়নে ধলা, দাদপুর গ্রামে নব নির্বাচিত চেয়ারম্যান নজরুল ইসলাম ছানার সভাপতিত্বে ধলা,দাদপুর গ্রামে ২৬১ জন সংযোগপ্রাপ্ত গ্রাহকের পল্লী বিদ্যুতের আওতায় আনা হয়েছে।

৪.৪৪৫কিঃমিঃ মাইলেজে ৮০ লক্ষ টাকা ব্যয়ে শুভ গ্রাম বিদ্যুৎ উদ্বোধণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৬ নং ত্রিলোচনপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা, ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি নাসির উদ্দিন, প্রকৌশলী সিনিয়র জেনারেল ম্যানেজার যুবরাজ চন্দ্র পাল, পল্লী বিদ্যুতের এ জি এম প্রকৌশলী সূর্য্য নারায়ন ভৌমিক, এলাকা পরিচালক হাফিজুর রহমান, পল্লী বিদ্যুতের ইঞ্জিনিয়ার শৈলেন্দ্রনাথ পাল, উপজেলা যুবলীগের সধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আফতাব উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইয়াদুল ইসলাম, ৫ নং ওয়ার্ডের ইউ পি সদস্য রবিউল ইসলাম।

এর আগে সকাল ১০ টার সময় ১০ নং কাষ্টভাঙ্গা ইউনিয়নে কাষ্টভাঙ্গা গ্রামে ১৪৪ টা পরিবারে ৪৫ লক্ষ টাকা ব্যয়ে ২.১৯৫ কিঃলিঃ শুভ গ্রাম বিদ্যুৎ উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এই সময় উপস্থিত ছিলেন কাষ্টভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন, বারবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কাষ্টভাঙ্গা ইউপি সদস্য মিন্টু বিশ্বাস, পল্লী বিদ্যুৎ এ জি এম সূর্য় নারায়ন ভৌমিক, কালীগঞ্জ পৌর যুবলীগ নেতা সাখাওয়াত, অলিয়র রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ২০১৭ সালে জুন মাসে ঝিনাইদহ-৪ আসনের সংসদীয় এলাকায় সকল স্থানে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে এবং এলাকার রাস্তা সকল স্থানে পাকা করন করা হবে। এলাকার যত সমস্যাই থাকুকনা কেন সকল সমস্যা সমাধান করা হবে। এখন থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গী থেকে দুরে থাকতে হবে এবং সকলে মিলে এদেকে দমন করতে হবে। ভাল কাজের জন্য সব সময় সকলের পাশে থাকবো।

এসএ