হিলি সীমান্তের টেম্পোস্ট্যান্ড থেকে পরিত্যক্ত অবস্থায় হিন্দু ধর্মাবলম্বীদের ৭৫টি পিতলের তৈরি লক্ষ্মীমূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে হিলি সিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা মূর্তিগুলো উদ্ধার করেন। মূর্তিগুলোর বিজিবি কর্তৃক সিজার মূল্য তিন লাখ ৭৫ হাজার টাকা।
বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবদুল মান্নান জানান, নিজস্ব গোয়েন্দা সূত্রে খবর পেয়ে টেম্পোস্ট্যান্ডে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সাসপেনের ভেতর হতে মূর্তিগুলো উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া মূর্তিগুলো হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
জেআই





