জাতীয় সংসদের ২২তম অধিবেশনে পাস হওয়া ১১টি বিলে সম্মতি জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ (০১ অক্টোবর) সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির সম্মতিপ্রাপ্ত বিলগুলো হলো- বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিল-২০১৮, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১৮, বস্ত্র বিল-২০১৮, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল-২০১৮, যৌতুক নিরোধ বিল-২০১৮, সার (ব্যবস্থাপনা) (সংশোধন) বিল-২০১৮, জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি বিল-২০১৮, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল-২০১৮, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) বিল-২০১৮, কৃষি বিপণন বিল-২০১৮ এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১৮।
২-১ দিনের মধ্যেই আলোচিত ডিজিটাল নিরাপত্তা বিল ও সড়ক পরিবহন বিলসহ গত অধিবেশনে পাস হওয়া ৭টি বিলে রাষ্ট্রপতি সম্মতি জ্ঞাপন করতে পারেন।
২২তম অধিবেশনে পাস হওয়া যেসব আইনে রাষ্ট্রপতি এখনও স্বাক্ষর করেননি সেগুলো হলো- সড়ক পরিবহন বিল-২০১৮, আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ এর অধীন কওমি মাদরানাসমূহের দাওয়াতে হাদিস (তাকমীল) এর সনদ মাস্ট্রার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) এর সমমান (কওমী মাদ্রাসা) বিল-২০১৮, জাতীয় পরিকল্পণা ও উন্নয়ন একাডেমী বিল-২০১৮, জাতীয় ক্রীড়া পরিষদ বিল-২০১৮, পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়াত্ব শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকুরী শর্তাবলী) বিল ২০১৮, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বিল-২০১৮ এবং কমিউনিটি ক্লিনিক সহায়তা ট্রাস্ট বিল-২০১৮ পাশ হয়।
উল্লেখ্য, সংবিধান অনুসারে রাষ্ট্রপতির সম্মতির পর যে কোনো বিল আইনে পরিণত হয়।
এমবি





